Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকায় মিলল ৮ মরদেহ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছয়জনকে উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নৌকাটি থেকে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে। পরে উদ্ধারকারী দল নৌকাটিকে এল হিয়েরো দ্বীপের লা এস্তাকা বন্দরের দিকে নিয়ে যায়। দ্বীপটির দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল দূরে নৌকাটির অবস্থান শনাক্ত করা হয়েছিল।

এদিকে, পৃথক আরেকটি অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার হওয়া ৮৪ জনকে লা রেস্টিঙ্গা বন্দরে নেওয়া হয়েছে। সেখানে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম বিপজ্জনক পথ ক্যানারি দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের এই দ্বীপগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন বহু অভিবাসী। ২০২৪ সালে সেখানে ৪৬ হাজারের বেশি অভিবাসীর আগমন রেকর্ড করা হয়।

সাম্প্রতিক সময়ে সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর উপকূলে নজরদারি বাড়ায় অভিবাসীদের একটি অংশ গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনির মতো আরও দক্ষিণের দেশ থেকে যাত্রা শুরু করছেন। ফলে সমুদ্রপথের দূরত্ব ও ঝুঁকি দুটিই বাড়ছে।

চলতি বছরের অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন আবারও বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে এক দিনেই প্রায় ২ হাজার ১০০ জন সেখানে পৌঁছান। তাদের অধিকাংশের গন্তব্য ছিল এল হিয়েরো দ্বীপ, যেখানে বাস করেন মাত্র ১১ হাজার ৪০০ মানুষ।

অভিবাসীদের চাপ সামাল দিতে চলতি মাসের শুরুতে দ্বীপটিতে জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। ১৪ নভেম্বর এক দিনেই প্রায় দেড় হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো বলেছেন, এই মানবিক সংকটের সমাধানে শুধু দ্বীপগুলোতে নয়, অভিবাসীদের যাত্রা শুরুর দেশগুলোর উপকূলেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাম্প্রতিক প্রাণহানিতে শোক জানিয়ে তিনি স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকায় মিলল ৮ মরদেহ

আপডেট টাইম : 03:00:44 pm, Saturday, 28 November 2026