Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জার্মানিতে পড়াশোনা ও কাজের নতুন সুযোগ

জার্মানিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশিদের জন্য। শিক্ষা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভিসা আবেদনে আসছে ডিজিটাল পদ্ধতি।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাতহফের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন: বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

বৈঠকে জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন জার্মান প্রতিনিধি।

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনপ্রক্রিয়ায়ও পরিবর্তন আসছে। দেশটির দূতাবাসের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের (সিএসপি) মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভিসার আবেদন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে। এতে আবেদনপ্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি অপেক্ষার সময় কমবে বলে আশা করা হচ্ছে।

জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও পরিবেশবিষয়ক শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি রয়েছে গবেষণা ও বৃত্তির সুযোগ।

শিক্ষার পাশাপাশি জার্মানির শ্রমবাজারেও বিদেশি কর্মীদের সুযোগ রয়েছে। স্বাস্থ্যসেবা, নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কারিগরি পেশায় দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। দেশটির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির ২০২৬ সালের বিশ্লেষণে ১৫৭টি পেশায় দক্ষ কর্মীর ঘাটতির তথ্য উঠে এসেছে।

এ ছাড়া দক্ষ জনশক্তি অভিবাসন আইন ও অপরচুনিটি কার্ডের মাধ্যমে যোগ্য বিদেশিদের চাকরি খোঁজার সুযোগ রয়েছে।

ভাষা ও দক্ষতা ছাড়া মিলবে না কাঙ্ক্ষিত  সাফল্য

জার্মান একাডেমি ঢাকার চেয়ারম্যান শামীম আল মামুন মনে করেন, দুই দেশের সম্পর্ক জোরদার এবং নতুন ডিজিটাল ভিসাব্যবস্থা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করবে। তাঁর মতে, ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

তবে শুধু জার্মানিতে যাওয়ার আগ্রহ থাকলেই কর্মসংস্থান নিশ্চিত হবে না বলে সতর্ক করেছেন এনআরবি জার্মানির পরিচালক বিবি ফাতেমা। তাঁর মতে, দেশটিতে চাকরি পেতে জার্মান ভাষায় দক্ষতা এবং নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা থাকা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, জার্মানিতে পড়াশোনা ও কাজের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের এখন থেকেই ভাষা শিক্ষা, একাডেমিক প্রস্তুতি ও পেশাগত দক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এতে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ আরও বাড়তে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে পড়াশোনা ও কাজের নতুন সুযোগ

আপডেট টাইম : 02:09:13 pm, Saturday, 28 November 2026