Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রীলঙ্কার গণকবরে ৩৬ বছর পর স্বজনদের খোঁজ

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি গণকবরের সন্ধান ঘিরে নতুন করে আশার আলো দেখছেন কয়েক দশক ধরে স্বজনদের খুঁজে ফেরা মুসলিম পরিবারগুলো। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হাতে নিহত মুসলিমদের দেহাবশেষ থাকতে পারে সেখানে। প্রায় ৩৬ বছর পর নিখোঁজ স্বজনদের পরিচয় জানার অপেক্ষায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।

দেশটির পূর্বাঞ্চলীয় কুরুক্কালমাদাম এলাকায় পাওয়া গেছে মানুষের কঙ্কালের অংশবিশেষ। আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এসব অবশেষের সন্ধান মেলে। কয়েকটি কঙ্কালে কাটার চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও পড়ুন: স্বর্ণের ভরি নামবে ৭৫ হাজারে

নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা ব্যক্তিদের একজন ৬০ বছর বয়সী ফাউজুল হিনায়া। ১৯৯০ সালে তাঁর দুই ভাই আমির ও আবদুর রউফ নিখোঁজ হন। দীর্ঘ ৩৬ বছরেও তাঁদের কোনো সন্ধান পাননি তিনি। এখন তাঁর প্রত্যাশা, গণকবর থেকে দুই ভাইয়ের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হবে এবং তাঁদের ধর্মীয় মর্যাদায় দাফন করতে পারবেন।

১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন আমির। কাত্তানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে তাঁকে আটক করে এলটিটিই সদস্যরা। সেখানে কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে—কোনো কোনো হিসাবে ৬০, আবার কোথাও প্রায় ১৫০ জনের কথা বলা হয়েছে।

আমিরের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরেছিলেন তাঁর ভাই আবদুর রউফ। কিন্তু কয়েক দিন পর প্রয়োজনীয় পণ্য কিনতে বের হয়ে তিনিও নিখোঁজ হন। পরিবারের ধারণা, তাঁকেও অপহরণ করে হত্যা করা হয়েছে।

১৯৮৩ সালে শুরু হওয়া শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলে ২০০৯ সাল পর্যন্ত। তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মুসলিমদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ ওঠে। ১৯৯০ সালের আগস্টে কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলায় অন্তত ৩০০ মুসলিম নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই বছরের অক্টোবরে উত্তরাঞ্চলের মুসলিমদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় এলটিটিই। এতে আনুমানিক ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিম বাস্তুচ্যুত হন। অনেককে পরনের পোশাক ছাড়া অন্য কোনো সম্পদ সঙ্গে নিতে দেওয়া হয়নি।

যুদ্ধ শেষ হওয়ার পর অনেক মুসলিম নিজ এলাকায় ফিরলেও তাঁদের পুনর্বাসন ও হারানো সম্পদের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি।

গণকবরের সন্ধানকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সত্য উদ্‌ঘাটনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা। ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ঘটনাগুলোকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

নিহতদের পরিচয় শনাক্ত, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর মর্যাদা নিশ্চিত করার দাবি উঠেছে।

তবে দীর্ঘ অপেক্ষার পরও হিনায়ার চাওয়া খুব বেশি নয়। দুই ভাইয়ের ভাগ্যে কী ঘটেছিল, অন্তত সেই সত্য জানতে চান তিনি। দেহাবশেষ পাওয়া গেলে তাঁদের শেষবারের মতো যথাযথ মর্যাদায় দাফন করতে চান এই বোন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার গণকবরে ৩৬ বছর পর স্বজনদের খোঁজ

আপডেট টাইম : 01:17:47 pm, Saturday, 28 November 2026