Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে কর্মস্থলে ফেরার দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক আশরাফ উদ্দিন রনি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেক বাংলাদেশি ফ্রিজার ভ্যানচালক কামরুল হাসান।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে সৌদির আভা অঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

নিহত আশরাফ উদ্দিন রনি (২৬) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি ফ্রিজার ভ্যানে মাছ নিয়ে আভা অঞ্চল থেকে জিজানের দিকে যাচ্ছিলেন তারা। পথে পাহাড়ি সড়কে ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান ও তার পাশের আসনে থাকা আশরাফ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফের চাচা মীর হোসাইন। তিনি খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তিনি জানান, দুই মাস আগে ছুটি কাটিয়ে দেশে থেকে সৌদি আরবে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন আশরাফ। দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : 12:26:17 pm, Saturday, 28 November 2026