Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চলতি বছর মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৩২৩ জন.

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকার পর দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি জেলে। দীর্ঘদিন বন্দিজীবন কাটিয়ে দেশে ফেরা এসব জেলের মধ্যে কয়েকজনের কাছ থেকে উঠে এসেছে নির্যাতন, অমানবিক শ্রম ও খাদ্যসংকটের ভয়াবহ অভিজ্ঞতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০)। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

আবুল হোসেন বলেন, বন্দিশালায় তাঁদের ওপর নিয়মিত নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে মারধর করা হতো। সারাদিনের জন্য খাবার হিসেবে দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে প্রায় নয় মাস মানবেতর জীবন কাটাতে হয়েছে তাঁদের।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরা জেলেদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মিয়ানমারে এখনো আটক থাকা অন্য জেলেদের ফিরিয়ে আনতেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন।

অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চলতি বছর মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৩২৩ জন.

আপডেট টাইম : 08:29:36 pm, Friday, 27 November 2026