Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদির এক তেল শোধনাগারে হুথি-হামলা : বিদেশি নাগরিক নিহত

বৃহস্পতিবার সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগারে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন। নিহত ওই কর্মী নেপালের নাগরিক ছিলেন।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেলের দিকে জাজানের ওই তেল শোধনাগারে হামলা ঘটে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আকাশপথে আসা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় বস্তু) হামলার শিকার হয়েছে শোধনাগারটি। হামলার জেরে সেখানে আগুন ধরে গিয়েছিল এবং শোধানাগারটির কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ রাখতে হয়েছিল।”

আরও পড়ুন: ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করল ইরান

কতজন কর্মী আহত হয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি জ্বালানি মন্ত্রণালয়; তবে বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন এবং তারা বিভিন্ন দেশের নাগরিক। আহত কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছেও বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পরপরই জরুরি ও কারিগরি দলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে নেমে পড়ে।

বৃহস্পতিবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। এতে ২ জন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। হামলার দায় ইরানের ওপর চাপানো হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইয়েমেনে হুথি বাহিনীর সঙ্গে যুদ্ধরত সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে অভিযান চালিয়ে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।   

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মচর্চায় কেন এই বৈপরীত্য

সৌদির এক তেল শোধনাগারে হুথি-হামলা : বিদেশি নাগরিক নিহত

আপডেট টাইম : 07:39:15 pm, Friday, 27 November 2026