Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা খলিল আল-হায়ার সবচেয়ে ছোট ছেলে ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। গতকাল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ইসরায়েল। তবে তিনি বেঁচে গেছেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

এরআগে স্কাই নিউজ অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানায়, গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি আহত হন।

হামাস নেতা বাসিম নাইম ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, হায়ার ছেলে ও পরিবার ‘ইহুদিবাদীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।’

ইসরায়েলি সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

খলিল আল-হায়ার আর মাত্র একটি ছেলেই বেঁচে আছেন। বাকিরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

এরমধ্যে এক ছেলে চলতি বছরের মে মাসে এবং আরেক ছেলে ২০২৫ সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলায় নিহত হন। ওই সময় হামাস নেতারা দোহায় একটি বৈঠক করছিলেন। তখনই তাদের লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েল।

আর তার আরও দুই ছেলে ২০০৮ এবং ২০১৪ সালে ইসরায়েলের হামলায় নিহত হয়।

গত এক সপ্তাহে ইসরায়েল হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে। যদিও গত বছরের আগস্টে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়েছিল।

এমন অবস্থায় খলিল আল-হায়া গত সপ্তাহে এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও যে হত্যা চালানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মচর্চায় কেন এই বৈপরীত্য

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

আপডেট টাইম : 07:47:17 pm, Friday, 27 November 2026