Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আদর্শ সন্তান গঠনে মা-বাবার দায়িত্ব

সন্তান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বাবা-মায়ের জন্য এক অমূল্য নিয়ামত এবং একই সঙ্গে এক বিরাট আমানত। এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচর্যা করা বাবা-মায়ের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। এমনকি এ দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহর কাছে জবাবদিহিতাও করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি : ৮৯৩; মুসলিম : ১৮২৯)। এই দায়িত্ববোধ থেকেই প্রতিটি সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা বাবা-মায়ের অপরিহার্য কর্তব্য। কেননা প্রতিটি শিশু ফিতরাত বা স্বভাবধর্মের ওপর জন্মগ্রহণ করে। পরবর্তী সময়ে তার বাবা-মাই তাকে সঠিক কিংবা ভুল পথে পরিচালিত করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নবজাতকই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রিষ্টান অথবা অগ্নিপূজক বানায়।’ (বুখারি : ১৩৮৫)। তাই আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম বিনির্মাণে বাবা-মায়ের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম।

আদর্শ সন্তান গঠনের সর্বপ্রথম ও প্রধান শর্ত হলো তাকে আল্লাহর একত্ববাদ ও তাওহিদের শিক্ষা প্রদান করা। সন্তান যখন কথা বলা শুরু করে, তখন থেকেই তার মধ্যে আল্লাহর পরিচয়, ভালোবাসা ও ভয়ের অনুভূতি জাগ্রত করতে হবে। এ ক্ষেত্রে লোকমান (আ.) তাঁর সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, তা প্রত্যেক বাবা-মায়ের জন্য অনুকরণীয়। মহান আল্লাহ বলেন, স্মরণ করো, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ‘হে বৎস! আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক মহাজুলুম।’ (সুরা লোকমান : ১৩)। শৈশব থেকেই সন্তানের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় সৃষ্টি করতে পারলে বড় হয়ে সে যেকোনো অন্যায় ও পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারবে।

আরও পড়ুন: শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

ইবাদতে অভ্যস্ত ও দ্বীনি শিক্ষা দেওয়া

সন্তানকে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; বরং শৈশব থেকেই তাকে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন এবং ইবাদতে অভ্যস্ত করে তুলতে হবে। বিশেষ করে নামাজের ব্যাপারে বাবা-মাকে অত্যন্ত যত্নশীল হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং ১০ বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো; আর তাদের বিছানা পৃথক করে দাও।’ (আবু দাউদ : ৪৯৫)। পাশাপাশি সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিধিবিধান শিক্ষা দিতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।’ (ইবনে মাজাহ : ২২৪)।

সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বাবা-মাকেই আগে আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে। কেননা, বাবা-মায়ের আচার-আচরণ ও কর্মপদ্ধতি দেখেই সন্তানরা জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং সঠিক পথে পরিচালিত হয়। তাই সত্যবাদিতা, আমানতদারি, হালাল-হারামের বিধান মেনে চলা, প্রতিবেশীর অধিকার আদায়সহ উত্তম গুণাবলি অর্জনের শিক্ষা দিতে হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো বাবা তার সন্তানকে উত্তম শিষ্টাচারের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারে না।’ (তিরমিজি : ১৯৫২)। বাবা-মা নিজেরা খারাপ কাজ পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হলে স্বাভাবিকভাবেই সন্তানরাও সেই গুণাবলিতে গুণান্বিত হবে।

সন্তান অসৎ সঙ্গের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে বাবা-মাকে সতর্ক থাকতে হবে। সন্তান কার সঙ্গে বন্ধুত্ব করছে এবং প্রযুক্তির ব্যবহার কীভাবে করছে, সেদিকে বিশেষ নজর রাখা আবশ্যক। কেননা, অসৎ সঙ্গ মুহূর্তেই দীর্ঘদিনের লালিত আদর্শকে ধ্বংস করে দিতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা বিবেচনা করা।’ (আবু দাউদ : ৪৮৩৩)

সন্তান যখন প্রাপ্তবয়স্ক ও বিয়ের উপযুক্ত হয়, তখন তার পবিত্রতা ও চারিত্রিক সুরক্ষার জন্য বিয়ের ব্যবস্থা করা বাবা-মায়ের অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ে ফিতনা ও নৈতিক অবক্ষয়ের যুগে বিয়ে অযথা বিলম্ব করলে সন্তান বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে শিক্ষা ও আদব প্রদান করে। অতঃপর সন্তান যখন বালেগ হয়, তখন তার বিয়ের ব্যবস্থা করে।

আর বালেগ হওয়ার পরও যদি তার বিয়ের ব্যবস্থা না করে এবং সন্তান কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তার গুনাহের একটি অংশ বাবা-মায়ের ওপর বর্তাবে।’ (বায়হাকি : ৮৬৫১)।

আদর্শ সন্তান গঠন কোনো এক দিনের কাজ নয়; বরং এটি দীর্ঘমেয়াদি সাধনা, ধৈর্য ও ত্যাগের ফসল। বাবা-মা যদি সন্তানকে নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে সেই সন্তান দুনিয়ায় যেমন তাদের মুখ উজ্জ্বল করবে, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে পরকালে নাজাতের অসিলা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মচর্চায় কেন এই বৈপরীত্য

আদর্শ সন্তান গঠনে মা-বাবার দায়িত্ব

আপডেট টাইম : 07:49:39 pm, Friday, 27 November 2026