Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

স্পেনের অভিবাসীবাহী নৌকায় মিলল ১৪ লাশ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা উদ্ধার করার পর সেখান থেকে ১৪ জনের লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপও বাড়ছে।

আরও পড়ুন: বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

রবিবার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার কয়েক দিন আগেই এই প্রাণহানির ঘটনা ঘটল। দেশটির নির্বাচনী প্রচারে অভিবাসন এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ইএফই জানিয়েছে, মোট ১৪টি লাশ তীরে আনা হয়েছে। এর আগে স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা জানিয়েছিল, নৌকাটিতে আট থেকে ১০টি লাশ পাওয়া গেছে এবং গুরুতর অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে পৃথক আরেকটি নৌকা থেকে বেঁচে যাওয়া ৮৪ জন অভিবাসী এল হিয়েরো দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে নামেন। সেখানে একটি অভিবাসী গ্রহণকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানেই প্রাথমিকভাবে গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

স্পেনের অভিবাসীবাহী নৌকায় মিলল ১৪ লাশ

আপডেট টাইম : 12:26:12 pm, Saturday, 28 November 2026