Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

দের সঙ্গে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মস্কো। রাশিয়ার এমন অবস্থানে নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা। দীর্ঘদিনের মিত্র ভারতকে পাশে রেখেই এবার ইসলামাবা

রুশ সংবাদমাধ্যম তাসের ২৫ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী রাশিয়া।

আরও পড়ুন: গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

বিষয়টি নিয়ে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভও ইতিবাচক অবস্থান জানিয়েছেন। রুশ-পাকিস্তান বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি হিসেবে তিনি বলেন, মহাকাশ গবেষণায় রাশিয়ার ব্যাপক সক্ষমতা রয়েছে এবং এ খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত দুই দেশের আন্তঃসরকারি কমিশনের একাদশ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে পাকিস্তানের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাও অংশ নেন। বৈঠক শেষে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হলেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা পেলে পাকিস্তানের স্যাটেলাইটভিত্তিক সক্ষমতা আরও বাড়তে পারে। বিশেষ করে রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ‘গ্লোনাস’ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অবস্থান নির্ণয় এবং পরিচালনায় সহায়তা করে।

এ ছাড়া পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের প্রযুক্তি ও তথ্য বিনিময়ের সুযোগ পেলে পাকিস্তানের নজরদারি সক্ষমতাও বাড়তে পারে। সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে চীনের সহযোগিতায় মহাকাশ প্রযুক্তিতে অগ্রসর হচ্ছে পাকিস্তান। বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়ার সহায়তা যুক্ত হলে দেশটির স্যাটেলাইট প্রযুক্তির সক্ষমতা আরও বিস্তৃত হতে পারে।

সব মিলিয়ে ভারত-রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি মস্কোর সঙ্গে ইসলামাবাদের নতুন প্রযুক্তিগত সহযোগিতা দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার প্রকৃত পরিধি এবং সামরিক ক্ষেত্রে এর প্রয়োগ কতটা হবে, তা এখনো নিশ্চিত নয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মচর্চায় কেন এই বৈপরীত্য

বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

আপডেট টাইম : 07:42:02 pm, Friday, 27 November 2026