Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলতে রাজি নয় মিয়ানমার। আদালতের যেসব নির্দেশনা দেশটির কাছে ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

বুধবার এক বৈঠকে প্রথমবারের মতো আইসিজের রায় নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী

মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় ও উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে অনুপযুক্ত মনে হবে, সেগুলো অনুসরণ করা হবে না। যদিও আদালতের রায়ের কোন কোন অংশে মিয়ানমারের আপত্তি রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে গত সপ্তাহে আইসিজে এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটিই আদালতের প্রথম এমন রায়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের শিকার হয়েছিল। বিচারকদের ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তবে দেশটির সামরিক কর্তৃপক্ষ বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী ওই অভিযান চালিয়েছিল।

আইসিজে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ, অপরাধে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশটি বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আইসিজের রায় প্রত্যাখ্যানের অবস্থান দেশটির আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

আপডেট টাইম : 05:24:04 pm, Thursday, 26 November 2026