Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোটের তিন দেশ

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। নতুন আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে দুদিনের জন্য আসবেন। কাল শুক্রবার এবং শনিবার তারা আলোচনায় বসবেন।

আরও পড়ুন: ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

গত আগস্টে সৌদির মক্কায় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তিন দেশ। যা মক্কা চুক্তি নামে পরিচিত পেয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত তখন সৌদি আরবের উদ্যোগে চুক্তিটি হয়।

বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য তুরস্ক। এই জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা আছে। অপরদিকে সৌদি আরবে রয়েছে ইসলামের প্রধান দুই পবিত্র শহর মক্কা ও মদিনা। এছাড়া দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক। অপরদিকে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ।

মক্কা চুক্তিতে বলা আছে, তিন দেশের কেউ যদি সশস্ত্র হামলার কবলে পড়ে তাহলে এটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং একেঅপরকে সহায়তায় এগিয়ে আসবে।

এই চুক্তি করার কয়েকদিনের মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তৈরি হয়। হুথিরা সৌদিতে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে। এমন অবস্থায় তুরস্ক ও পাকিস্তান সৌদিকে সহায়তায় এগিয়ে আসে। তবে তারা সরাসরি ইয়েমেনে কোনো হামলায় অংশ নিচ্ছে না। এর বদলে তারা হামলা প্রতিহতে সহায়তা করছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোটের তিন দেশ

আপডেট টাইম : 04:56:20 pm, Thursday, 26 November 2026