Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রাহুল গান্ধীকে রাজনাথের হুঁশিয়ারি, ‘রাজপথে সরকার বদলের স্বপ্ন ভুলে যান’

রাজপথে অস্থিতিশীলতা তৈরি করে সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না বলে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তনের একমাত্র বৈধ পথ নির্বাচন। রাস্তায় বিশৃঙ্খলা কিংবা রক্তপাত ঘটিয়ে ক্ষমতার পালাবদল ঘটানোর সুযোগ নেই।

বুধবার (২৫ নভেম্বর) কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন রাজনাথ সিং।

আরও পড়ুন: শক্তিশালী ইরান গড়তে জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনি

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সফল হতে না পেরে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতে একই ধরনের পরিস্থিতি তৈরির স্বপ্ন দেখলে তা ভুল হবে।

রাহুল গান্ধীকে উদ্দেশ করে রাজনাথ বলেন, যে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর অধীনে কংগ্রেস প্রায় ছয় দশক ভারত শাসন করেছে, এখন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে দলটি।

ভারতের গণতন্ত্রকে দুর্বল নয় উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাস্তায় গোলযোগ কিংবা রক্তপাত ঘটিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলা সম্ভব নয়। জনগণের ভোটাধিকারই সরকার নির্বাচন ও পরিবর্তনের সাংবিধানিক মাধ্যম।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

রাহুল গান্ধীকে রাজনাথের হুঁশিয়ারি, ‘রাজপথে সরকার বদলের স্বপ্ন ভুলে যান’

আপডেট টাইম : 05:04:32 pm, Thursday, 26 November 2026