Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ হামলা

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১০ দিনেই ঘটেছে অন্তত ৪০টি।

ইরানের সশস্ত্র বাহিনীর দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত আরও পাঁচটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

আরও পড়ুন: ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

কর্মকর্তারা বলছেন, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচল করছিল। এই প্রণালি দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং তাদের নিয়ম মেনে চলতে হবে।

এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকে জিম্মি করে রেখেছে। কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তাই উভয় পক্ষের পদক্ষেপের মধ্যে অবরোধ ঘোষণার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ বাড়ানোই যুক্তরাষ্ট্রের নীতি। জবাবে ইরানও একই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বাড়িয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ হামলা

আপডেট টাইম : 08:30:51 pm, Wednesday, 25 November 2026