Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশের সাথে ২৬ সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের আহ্বান জারদারির

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বিবেচনাধীন ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা

জারদারি বলেন, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন। কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল গভর্ন্যান্স, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৫০০টি পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়ার কথা তুলে ধরেন জারদারি। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় ইতোমধ্যে ১৭০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শিগগিরই আরও ২০ জন যোগ দেবেন বলে জানান তিনি।

এ ছাড়া দুই দেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের নিয়মিত সফরের ওপর গুরুত্ব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জারদারি। যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর পাশাপাশি সরাসরি নৌপথে যোগাযোগ চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন। সরকারি পর্যায়ের চুক্তির আওতায় পাকিস্তান থেকে চাল রপ্তানির চলমান প্রক্রিয়াকে খাদ্য নিরাপত্তা সহযোগিতার নতুন সুযোগ হিসেবে দেখছেন তিনি।

বাংলাদেশের চিনিকলগুলো সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানান জারদারি। পাশাপাশি বস্ত্র, ওষুধ, চামড়া, অটোমোবাইল, নির্মাণসামগ্রী, রাসায়নিক, সিরামিক ও পাটশিল্পে দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে স্বাগত জানান।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংসদীয় কূটনীতি জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের সংসদ সদস্য, উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

বাংলাদেশের সাথে ২৬ সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের আহ্বান জারদারির

আপডেট টাইম : 04:46:32 pm, Thursday, 26 November 2026