Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা

মাতৃত্ব আর সংসদীয় দায়িত্ব—দুই ভূমিকাই একসঙ্গে সামলানোর নজির গড়লেন অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। ছয় মাস বয়সী মেয়ে আলিয়াহকে কোলে নিয়েই দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে বক্তব্য দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিজিটাল সেবাদাতাদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। ফাতিমার এমন উপস্থিতিতে সিনেট অধিবেশনে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী ফাতিমা দেশটির প্রথম হিজাব পরিহিত ফেডারেল সংসদ সদস্য। অধিবেশনের ভিডিওতে দেখা যায়, তিনি বক্তব্য দেওয়ার সময় পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলছেন। অন্য সিনেটরদেরও শিশুটির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।

তবে সংসদে সন্তানকে সঙ্গে নিয়ে আসার ঘটনা ফাতিমার জন্য নতুন নয়। চলতি বছরের ৮ সেপ্টেম্বরও মেয়েকে কোলে নিয়ে সিনেট অধিবেশনে অংশ নিয়েছিলেন তিনি।

দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটরও ফাতিমা। এর আগে পার্লামেন্টে মাতৃত্ব, সন্তান জন্মের পর শারীরিক ও মানসিক পুনরুদ্ধার এবং কর্মক্ষেত্রে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি।

ফাতিমার মতে, মাতৃত্ব আনন্দের হলেও পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নারীদের নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা

আপডেট টাইম : 12:39:01 pm, Thursday, 26 November 2026