Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

স্বর্ণের ভরি নামবে ৭৫ হাজারে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, রাশিয়া বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রি করায় বিশ্ববাজারে সোনার দাম কমে বাংলাদেশে প্রতি ভরি ৭০ থেকে ৯৫ হাজার টাকায় নেমে আসতে পারে। তবে এমন দাবির পক্ষে বাস্তব বাজারে কোনো ইঙ্গিত নেই। বরং দেশের বাজারে বৃহস্পতিবার আবারও বেড়েছে স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এর আগের দিন বুধবার দাম কমানো হয়েছিল ২ হাজার ৮৫৮ টাকা।

আরও পড়ুন: রোমানিয়ায় বেতন ও আবাসন নিয়ে বিপাকে ৬০০ নেপালি কর্মী

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫৭৪ থেকে ৩ হাজার ৫৭৫ ডলারের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ বিশ্ববাজারে কিছুটা দরপতন বা অস্থিরতা থাকলেও তা বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম এক লাখ টাকার নিচে নামার মতো পরিস্থিতি তৈরি করেনি।

স্বর্ণের বাজারে দামের এই ব্যবধানের পাশাপাশি গহনা কিনতে ক্রেতাদের বাড়তি খরচও রয়েছে। বাজুস নির্ধারিত দামের সঙ্গে মজুরি ও অন্যান্য খরচ যোগ হওয়ায় এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।

এদিকে স্বর্ণের মূল দাম থেকে ব্যবসায়ীদের মুনাফার অংশ বাদ দিয়ে আলাদা মজুরি নেওয়ার পুরোনো পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। তবে ভিন্ন ভিন্ন দোকানে মজুরির তারতম্য থাকায় এতে ক্রেতারা কতটা সুবিধা পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাজেট ঘাটতি সামাল দিতে রাশিয়া গত ২৫ বছরের মধ্যে দ্রুততম গতিতে কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণ বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে আলোচনাও বিশ্ববাজারে সোনার দামে প্রভাব ফেলছে। তবে এসব কারণে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম ৭০ থেকে ৯৫ হাজার টাকায় নেমে আসবে—এমন দাবির বাস্তব ভিত্তি নেই।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্বর্ণের দাম ব্যাপকভাবে কমে যাওয়ার পোস্টে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

স্বর্ণের ভরি নামবে ৭৫ হাজারে

আপডেট টাইম : 02:40:19 pm, Thursday, 26 November 2026