Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ওয়াশিংটনের বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দু’টি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হননি, তবে একটি বিমানের ডানার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ঘটেছে এ ঘটনা। উড়োজাহাজ দু’টির মালিক মার্কিন বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্স— একটি ছিল ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অপরটি ছিল শিকাগোগামী ফ্লাইট ২১৫২। বিমানবন্দরসূত্রে জানা গেছে, দু’টি বিমানই ছিল বোয়িং ৭৩৭ মডেলের এবং উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় ডানার সঙ্গে ডানার সংঘর্ষ হয় বিমানগুলোর।

আরও পড়ুন: একযোগে ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের রেকর্ড অনুযায়ী, পাইলটরা ইতোমধ্যেই বিমানবন্দর টাওয়ারকে সংঘর্ষের বিষয়টি জানিয়েছেন। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএন-কে জানান, বিমানটি ‘হোল্ড-শর্ট লাইন’ (নির্ধারিত সীমা রেখা) কিছুটা অতিক্রম করে ফেলেছিল, যার ফলে পাশে থাকা আমেরিকান এয়ারলাইনসের অন্য বিমানটির সঙ্গে এর ধাক্কা লাগে। ফ্লাইট ২১৫৬-এর পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংঘর্ষে একটি বিমানের ‘উইংলেট’—অর্থাৎ ডানার বাইরের দিকের ওপরের দিকে বাঁকানো অংশটি—ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে শোনা গেছে—এক পাইলট জানান, ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ (ধ্বংসাবশেষ) মাটিতে পড়ে আছে।

এই ঘটনার পর কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি বিমানকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়। পরে আমেরিকান এয়ারলাইনসের বিমান দুটিই ট্যাক্সিং করে আবার গেটে ফিরে আসতে সক্ষম হয়।

আমেরিকান এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে, বিমান দুটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণ দল এগুলো পরীক্ষা করে দেখছে। যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে বিমান পরিষেবা সংস্থাটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে।

এফএএ নিশ্চিত করেছে যে তারা এই ঘটনার তদন্ত করবে। থ্যাঙ্কসগিভিং ডে ছুটির মৌসুমে যখন লাখ লাখ আমেরিকান ভ্রমণ করছেন, ঠিক তখনই এই সংঘর্ষের ঘটনাটি ঘটল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

ওয়াশিংটনের বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আপডেট টাইম : 11:58:51 am, Saturday, 28 November 2026