Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আমরা মিনাব স্কুলে হামলার কথা ভুলব না : ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার প্রথমদিনেই মিনাব নামে একটি স্কুলে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্রের সেনারা। এতে ১৬৮ মেয়ে শিক্ষার্থীর প্রাণ যায়।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তারা সেই ভয়াবহ হামলার কথা কখনো ভুলবেন না। এছাড়া মানবাধিকারের কথা বলে যারা ভণ্ডামি করে সেই হামলা তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ১০৫ বছরের কারাদণ্ড

এক্সে মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, “মিনাবের ১৬৮ শিক্ষার্থীকে হত্যার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারের। আমরা কখনো ভুলব না। এই জঘন্য অপরাধ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে, যারা মানবাধিকার রক্ষার কথা বলে।”

গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনাবের হামলা নিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ স্কুলে হামলা চালায় না। আর মিনাবের ঘটনা তদন্ত করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রেরই একাধিক সংবাদমাধ্যমের তদন্তে ওঠে এসেছে, মিনাবে টোহামক মিসাইল ছুড়েছিল যুক্তরাষ্ট্রের সেনারা। 

পরে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেছিলেন, স্কুলটিকে বিপ্লবী গার্ডের একটি স্থাপনা মনে করে তারা এতে হামলা করেছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

আমরা মিনাব স্কুলে হামলার কথা ভুলব না : ইরানের প্রেসিডেন্ট

আপডেট টাইম : 12:01:43 pm, Saturday, 28 November 2026