Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ আইশোস্পিডের

বাংলাদেশি ভক্তদের জন্য নতুন এক সুখবর দিলেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড। বিশ্বের প্রতিটি দেশ ঘুরে দেখার লক্ষ্য নিয়ে ২০২৭ সালে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন তিনি। একই সফর পরিকল্পনায় রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগামী বছরের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। ভারত, বাংলাদেশ, নেপাল ও কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার ইচ্ছার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: মহাকাশে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানি নভোচারী

ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র নামের এই তারকা জানান, এ পর্যন্ত বিশ্বের প্রায় ১০০টি দেশ ভ্রমণ করেছেন তিনি। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব দেশ ঘুরে দেখার লক্ষ্য পূরণ করতে চান।

বাংলাদেশে আসার বিষয়ে এর আগেও আগ্রহ দেখিয়েছেন আইশোস্পিড। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভ সম্প্রচারে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে এ দেশে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে তাঁকে উপহার দেওয়া হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। পরবর্তী সময়ে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন এই জনপ্রিয় স্ট্রিমার।

এ ছাড়া গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাঁকে।

গেমিং, ফুটবল ও ব্যতিক্রমী লাইভ সম্প্রচারের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন আইশোস্পিড। বিশেষ করে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর অনুরাগ এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণের কারণে তরুণদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তবে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত আসার নির্দিষ্ট তারিখ কিংবা ঢাকাসহ দেশের কোথায় কোথায় ঘুরবেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ আইশোস্পিডের

আপডেট টাইম : 12:29:01 pm, Saturday, 28 November 2026