Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মার্কিন ভিসাধারীদের নতুন বার্তা দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা থাকলে শুধু ভিসা পেলেই চলবে না, ভ্রমণের পুরো খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হতে পারে। এ বিষয়ে অনভিবাসী ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ভিসা সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে দূতাবাস।

আরও পড়ুন: ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দিলেন ফাতিমা

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহনের মতো পর্যাপ্ত অর্থ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনকি ভ্রমণের মধ্যে জরুরি চিকিৎসা কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও তার খরচ বহনের সামর্থ্য থাকতে হবে।

দূতাবাসের পরামর্শ, ভিসা সাক্ষাৎকারে যাওয়ার সময় আর্থিক সক্ষমতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হবে না, সেটিও প্রমাণের প্রস্তুতি রাখতে হবে।

ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মার্কিন ভিসাধারীদের নতুন বার্তা দূতাবাসের

আপডেট টাইম : 12:48:34 pm, Saturday, 28 November 2026