Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাঁচ মাসে দেশে রেমিট্যান্স ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা ছাড়াল

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৭৪ হাজার ৭১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

এদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৫ দশমিক ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা: দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার।

নভেম্বরের প্রথম ২৫ দিনেও রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলারে। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার।

এ সময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ২৬ লাখ ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে গত ২৫ নভেম্বর এক দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৬ কোটি ৯০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

মাসভিত্তিক ও অর্থবছরের সামগ্রিক হিসাবের ক্ষেত্রেই রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাসে দেশে রেমিট্যান্স ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা ছাড়াল

আপডেট টাইম : 12:44:29 pm, Saturday, 28 November 2026