Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত নেতা গাদি আইজেনকোট আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইজেনকোট জানান, এক সপ্তাহ আগেই তিনি সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন এবং প্রতিটি পথের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর অঙ্গীকার করেছিলেন।

আরও পড়ুন: ইমরানের টেলিফোনে সম্পর্কোন্নয়ন হবে না

এক্সপোস্টে তিনি জানান, চিহ্নিত সেসব পথ থেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং সহযোগিতার আগ্রহ দেখা গেছে; যার ফলে একটি জোট গঠন, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এবং নতুন সরকারের জন্য নীতিগত রূপরেখা তৈরি করা সম্ভব হয়েছে।

তবে বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সঙ্গে প্রকাশ্য কিংবা পর্দার আড়ালের আলোচনা—কোথাও কোনো অগ্রগতি হয়নি বলেও স্বীকার করেছেন ইসরায়েলি রাজনৈতিক দল ইয়াশার পার্টির প্রেসিডেন্ট।

এক্সপোস্টে আইজেনকোট জানান, গত দু সপ্তাহে  ইয়াশার এবং লিকুদ পার্টির প্রতিনিধি দল পাঁচবার বৈঠকে বসেছে। কিন্তু আলোচনা জোরদার করার জন্য তার দলের দেওয়া প্রস্তাবগুলো লিকুদ বারবার প্রত্যাখ্যান করেছে।

“লিকুদের যদি সত্যিই সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা থাকত, তবে দুই সপ্তাহ সময় এবং পাঁচটি বৈঠকই যথেষ্ট ছিল। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো ধরনের অগ্রগতি সাধনে লিকুদ কোনো আগ্রহই দেখায়নি”, এক্সপোস্টে বলেছেন আইজেনকোট।

তার অভিযোগ, বৈঠকে আলোচনার সময় লিকুদ পার্টির প্রতিনিধিরা কেবল ক্ষমতা ভাগাভাগি, যেমন প্রধানমন্ত্রীর দায়িত্ব পর্যায়ক্রমে পালন করা—এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, অথচ ইসরায়েলি নাগরিকদের জীবনকে প্রভাবিত করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গেছে।

এছাড়া গত দুই সপ্তাহজুড়ে লিকুদ কোনো ছাড় দিতে বা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছে।

“লিকুদ কি সত্যিই কোনো সমঝোতা বা অংশীদারিত্বের জন্য আলোচনায় বসবে—যার জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন—নাকি তারা তাদের ভাষায় রাজনৈতিক তামাশা ও সময়ক্ষেপণের কৌশল চালিয়ে যাবে”, এক্সপোস্টে প্রশ্ন রেখেছেন আইজেনকোট।

তবে তিনি জোর দিয়ে বলেন, লিকুদ পার্টি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রকৃত সদিচ্ছা দেখায় এবং সমঝোতায় পৌঁছানোর মতো সাহসী সিদ্ধান্ত নেয়, তবে তাদের জন্য তার দরজা খোলা থাকবে।

এক্সপোস্টে আইজেনকোট এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন; যার মধ্যে রয়েছে ‘ইসরায়েল বেইতেইনু’ ও ‘ডেমোক্র্যাটস’ দলের সঙ্গে দুটি জোট চুক্তি স্বাক্ষর। তিনি আরও জানান যে,‘টুগেদার পার্টির সঙ্গেও যত দ্রুত সম্ভব একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চলছে।

আইজেনকোট জোর দিয়ে বলেন, “দলগুলোর মধ্যকার মতপার্থক্য যেন আমাদের মূল লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের লক্ষ্য এমন একটি নতুন সরকার গঠন করা, যা ইসরায়েলের ইহুদি, গণতান্ত্রিক ও উদারনৈতিক চরিত্রকে সমুন্নত রাখবে এবং সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, সরকার গঠনের জন্য আইজেনকোটের প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে তিনি চাইলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আরও ১৪ দিনের সময় বাড়ানোর অনুরোধ করতে পারেন—যা আর বাড়ানো সম্ভব হবে না।

আইজেনকোট অবশ্য জানান, তিনি আগামী ৬ ডিসেম্বরের মধ্যেই তিনি সরকার গঠন করতে চান।

শুক্রবারের এক্সপোস্টে আইজেনকোট বলেছেন, “আমি নতুন সরকার গঠনের জন্য আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। হাতে মাত্র আট দিন সময় আছে, আর এই সময়ের মধ্যেই আমি কাজটি সম্পন্ন করতে বদ্ধপরিকর।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

আপডেট টাইম : 03:14:16 pm, Saturday, 28 November 2026