Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিদের কর্মসংস্থান ও অভিবাসনে সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের মধ্যে কর্মী চলাচল বাড়ানোর বিষয়ে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। একই সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনায় সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগ এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আগ্রহের কথা জানান জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমান।

আরও পড়ুন: অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ থেকে জার্মানিতে কর্মী চলাচল ও অভিবাসনের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। এ ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা, অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা এবং দুই দেশের মধ্যে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বাংলাদেশের জনমিতিক সুবিধা ও মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে জার্মান প্রতিনিধিকে জানান, দক্ষ জনশক্তি এবং বিভিন্ন খাতে বাংলাদেশের সক্ষমতা দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। একই সঙ্গে জার্মানিতে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে দেশটির বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে কর্মসংস্থান ও অভিবাসনের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি ও মেয়েদের শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে অবহিত করেন শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জার্মান প্রতিনিধিরা। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন উভয় পক্ষ।

বৈঠক শেষে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করে জার্মান পক্ষ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

বাংলাদেশিদের কর্মসংস্থান ও অভিবাসনে সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

আপডেট টাইম : 03:02:11 pm, Saturday, 28 November 2026