Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা, ইরান থেকে আসা জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

নৌ-অবরোধ ভেঙে ইরানের বন্দর থেকে আসা একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার রাতে মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এ তথ্য জানায়। তারা বলেছে, পালাওয়ের পতাকাবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাস থেকে আসে এবং হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে।

জাহাজটি ওমান সাগরে পৌঁছানোর পর এতে হামলা চালানো হয় উল্লেখ করে সেন্টকম বলেছে, এটিকে বারবার থামার জন্য সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু সতর্কতা উপেক্ষা করে জাহাজটি চলা অব্যাহত রেখেছিল। তখন এতে হামলা চালানো হয়। এরপর জাহাজটি পুরোপুরি থেমে গেছে বলেও জানিয়েছে সেন্টকম।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

এ ব্যাপারে তারা বিবৃতিতে বলেছে, “জাহাজটির পাখা অকেজো করে দেওয়া হয় এবং এটির বেসামরিক ক্রুরা অক্ষত আছেন।”

প্যাসিফিক আর্চার নামে জাহাজটি বন্দর আব্বাস থেকে ছেড়ে আসে। যা ইরানের অন্যতম বড় বন্দর।

সেন্টকম বলেছে, তারা অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৫৮টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া এবং থামানোর জন্য ছয়টি জাহাজে হামলা চালানো হয়েছে।

ইরানের সঙ্গে ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধ করার পর যুদ্ধবিরতি করে যুক্তরাষ্ট্র। তবে হামলা বন্ধের প্রায় সঙ্গে সঙ্গে তারা নৌ-অবরোধ আরোপ করে।

অপরদিকে ইরান নিজেও হরমুজে অবরোধ আরোপ করে। তারা সেখান দিয়ে কোনো জাহাজ চলতে দিচ্ছে না। যেসব জাহাজই চলার চেষ্টা করছে, সেগুলোই হামলার শিকার হচ্ছে। 

ইরানের বিপ্লবী গার্ডের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে তারা প্রায় ৫০টি জাহাজে হামলা করেছ। যদিও হামলার দায় সরাসরি শিকার করে না তারা। এর বদলে বলে থাকে পানিতে থাকা মাইনে আঘাত করে জাহাজগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নেপালের ১২ শৃঙ্গ ও গিরিপথ জয় কাপ্তাইয়ের বীর কুমারের

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা, ইরান থেকে আসা জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট টাইম : 03:52:07 pm, Saturday, 28 November 2026