Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বিশেষ সম্মাননা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ | ৮:৪০ এএম

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’।

আরও পড়ুন: লকডাউনে অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে সাগরকন্যা কুয়াকাটা

উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটিকে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননার ঘোষণা দেওয়া হয়। উৎসব কর্তৃপক্ষের ইংরেজি ও আরবি ভাষার আনুষ্ঠানিক ঘোষণায় চলচ্চিত্রটির নাম উল্লেখ করে বিশেষ সম্মাননা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) গৌতম কুমার দে। তিনি এ সাফল্যকে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্মাতা, প্রযোজক, পরিচালক, তিন নারী অভিনেত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ৮০ মিনিটের সাদা-কালো চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। চলচ্চিত্রটির প্রযোজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগডোর ফিল্মের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটিতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, সামাজিক গোঁড়ামি ও নিপীড়নের বিরুদ্ধে নারীর মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে দেখা যায়, গ্রামের রক্ষণশীল ও প্রতিকূল সামাজিক পরিবেশ থেকে মুক্তি পেতে তিন তরুণী পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের মধ্যে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীই গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর তার জীবনে ঘটে এক ভিন্ন অভিজ্ঞতা। মুখোমুখি হয় একটি হাতির। মানবিক অনুভূতি, সামাজিক প্রতিবন্ধকতা ও জীবনের অনিশ্চয়তাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি এর ব্যতিক্রমী গল্পবিন্যাসের মধ্য দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তুহিদা, সুমাইয়া হকসহ আরও অনেকে।

গত ১১ থেকে ২০ নভেম্বর কায়রোর জামালেক এলাকায় অবস্থিত কায়রো অপেরা হাউসে উৎসবের ৪৭তম আসর অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ৬৪টি দেশের ১৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সাতটি চলচ্চিত্রের মধ্যে স্থান পেয়েছিল ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। এ বিভাগে মূলত প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উৎসবের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটারে এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কায়রো উৎসবের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে ছবিটির প্রথম প্রদর্শনী হয়।

কায়রো উৎসবের আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার অর্জন করে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জিহাদ সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই সাংহাই ও কায়রোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও বিশেষ সম্মাননা অর্জন তার নির্মাণযাত্রায় উল্লেখযোগ্য অর্জন।

সাংহাই ও কায়রোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের নতুন প্রজন্মের নির্মাতাদের কাজকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার সুযোগ তৈরি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বিশেষ সম্মাননা

আপডেট টাইম : 02:03:15 pm, Saturday, 21 November 2026