Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী

নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স-২০২৬ বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ২৭ বছর বয়সী এই সুন্দরী ২০২৬ সালের সৌন্দর্যের মঞ্চে জয়ী হওয়ার পাশাপাশি নারীদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন।

বিশ্বজুড়ে নারীদের নিজের ওপর বিশ্বাস রাখার এবং স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেনিফার। তার মতে, নারীদের কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেদের ফেলার চাপ অনুভব করা উচিত নয়। বরং নিজের সব দিককে গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের

পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা দেশটির হয়ে এই খেতাব জিতেছিলেন।

প্রতিযোগিতার শুরুতে সাময়িকী ‘ওলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই মঞ্চের জন্য তার কঠোর পরিশ্রমের মূল্যায়ন চান তিনি। পুরো প্রতিযোগিতায় নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আসার আগে জেনিফার কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কাজে যুক্ত ছিলেন তিনি। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এই সুন্দরী।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করেছেন। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন।

মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেতৃত্ব নিয়েও নিজের মতামত তুলে ধরেন জেনিফার। তার মতে, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিজস্ব মানবিক মূল্যবোধের জায়গা দখল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

নেতৃত্বের ক্ষেত্রে তিনি মনে করেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে কাজ করলেই শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী

আপডেট টাইম : 01:47:17 pm, Thursday, 26 November 2026