Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অনন্ত আম্বানির সঙ্গে সেই বিতর্কিত ভিডিও, ইনফ্লুয়েন্সারকে শাহরুখের নোটিশ

বলিউড বাদশা শাহরুখ খানের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। তার এমন একটি ইশারা ঘিরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওতে ব্যবসায়ী অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখের কথোপকথন নিয়ে দাবি করা হয়, তাকে নাকি চুপ থাকতে বলা হয়েছিল।

এমন দাবিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর উল্লেখ করে সংশ্লিষ্ট ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খান।

আরও পড়ুন: অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে সুভিগ্য শর্মা নামের এক কনটেন্ট ক্রিয়েটর ভিডিওটি প্রকাশ করেন। এতে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে অনন্ত আম্বানির কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্ত আম্বানির আলাপের একটি আলাদা ক্লিপ যুক্ত করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ওই কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল।

গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিশে শাহরুখ খানের আইনজীবীরা ভিডিওটির বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন। তাদের দাবি, ভিডিওর ক্যাপশনের মাধ্যমে কথোপকথনের প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করা হয়েছে, যা শাহরুখের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।

নোটিশে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে। মানহানিসংক্রান্ত এই ধারার আওতায় ভিত্তিহীন ও ক্ষতিকর বক্তব্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে শাহরুখের আইনজীবী দল।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সুভিগ্য শর্মাকে পাঁচটি নির্দেশনা পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিতর্কিত ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলা, এ ধরনের দাবি আর প্রচার না করা এবং ভিডিওর সঙ্গে যুক্ত বিভ্রান্তিকর ক্যাপশন ও বক্তব্য মুছে ফেলা বা সংশোধন করা। পাশাপাশি মূল ভিডিও ফুটেজ ও এ-সংক্রান্ত সব নথি সংরক্ষণ এবং নির্দেশনাগুলো পালনের বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে বলা হয়েছে।

তবে আইনি নোটিশ পাওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ওই কনটেন্ট ক্রিয়েটর। দ্বিতীয় একটি ভিডিওতে তিনি শাহরুখের আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, ভিডিওতে যা বলা হয়েছে, তা মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে।

ভিডিওতে সুভিগ্য বলেন, ‘যে ব্যক্তি কথিতভাবে শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন, তিনি কি তাকে অপমান করেননি? নাকি শাহরুখের সেই অপমানের কথা বলার সাহস নেই? অথচ এখন বলা হচ্ছে, আমরাই তাকে অপমান করেছি।’

শাহরুখ খান ও অনন্ত আম্বানির কথোপকথনের সংক্ষিপ্ত ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি নিয়ে ছড়ানো দাবিকে বিভ্রান্তিকর ও মানহানিকর বলে আপত্তি জানিয়েছেন শাহরুখের আইনজীবীরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

অনন্ত আম্বানির সঙ্গে সেই বিতর্কিত ভিডিও, ইনফ্লুয়েন্সারকে শাহরুখের নোটিশ

আপডেট টাইম : 02:36:30 pm, Thursday, 26 November 2026