বিচ্ছেদের ১০ বছর পর ফ্রান্সের যৌথ মালিকানাধীন ‘শ্যাটো মিরাভাল’ ওয়াইনারি বা আঙুরের খামারের মালিকানা নিয়ে দীর্ঘ আইনি বিরোধ আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে শেষ করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরিবারের স্বার্থে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান তারা।
আরও পড়ুন: শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মিষ্টি জান্নাত
২০২২ সালে ব্র্যাড পিট মামলা করেন। তার অভিযোগ, যৌথ মালিকানাধীন শ্যাটো মিরাভাল নামের আঙুরের খামারে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক অংশ কেনার বিষয়ে সমঝোতা ভেঙে তিনি তা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন।
পরে অ্যাঞ্জেলিনা জোলির পাল্টা অভিযোগে ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। ব্র্যাড পিট নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের শেষ দিকে।
প্রবাসীর কথা ডেস্ক 























