Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পোল্যান্ডের কাতোভিৎস শহরে বাংলাদেশের কনস্যুলার অফিস চালু

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর কাতোভিৎসেতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশের কনস্যুলার অফিস।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্বোধন হওয়া এ অফিসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের অনারারি কনসাল অ্যাডাম মোকরিশ। তিনি পোল্যান্ডে বাংলাদেশের একমাত্র অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসির মুর্শেদ।

আরও পড়ুন: মার্কিন ভিসাধারীদের নতুন বার্তা দূতাবাসের

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও পোল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন কাজী মুনতাসির মুর্শেদ। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের উৎপাদন শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, প্রকৌশল, জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা পোলিশ উদ্যোক্তাদের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রত্যাশা, নতুন এ কনস্যুলার অফিস দক্ষিণ পোল্যান্ডের সাইলেসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও সহজ করবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক বিনিময় এবং বিনিয়োগ সম্প্রসারণেও ভূমিকা রাখবে।

বিশেষ করে দক্ষিণ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ ও কনস্যুলার কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব গ্রহণ করায় অনারারি কনসাল অ্যাডাম মোকরিশকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তাঁর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও জানিয়েছে দূতাবাস।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পোল্যান্ডের কাতোভিৎস শহরে বাংলাদেশের কনস্যুলার অফিস চালু

পোল্যান্ডের কাতোভিৎস শহরে বাংলাদেশের কনস্যুলার অফিস চালু

আপডেট টাইম : 04:33:12 pm, Saturday, 28 November 2026