Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভাষা শিখেই বিদেশে যাওয়ার প্রস্তুতি, ভূঞাপুরে বিনামূল্যে প্রশিক্ষণ

বিদেশে গিয়ে ভাষাগত সমস্যায় পড়তে হবে না—এমন লক্ষ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। আরবি, ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষা বিনামূল্যে শেখার সুযোগ পাচ্ছেন উপজেলার বেকার তরুণরা। ভাষা শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগও তৈরি হয়েছে তাঁদের জন্য।

২০২৬-২৭ অর্থবছরের আওতায় ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের তরুণদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। উদ্যোগটি গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৫২ প্রবাসী আটক

প্রশিক্ষণ কার্যক্রমে প্রতি ব্যাচে ১৫ জন করে তরুণ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এক মাসের এ কোর্সে আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখানোর পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশে কাজ করতে প্রয়োজনীয় দক্ষতার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণে অংশ নেওয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন ও কষ্টাপাড়ার হাফিজুর রহমান জানান, বিনামূল্যে বিদেশি ভাষা শেখার এমন সুযোগ তাঁদের দক্ষতা বাড়ানোর নতুন পথ খুলে দিয়েছে। প্রবাসে ভাষা না জানার কারণে কর্মক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। প্রশিক্ষণের মাধ্যমে সেই বাধা কাটিয়ে ওঠা সহজ হবে।

ইউএনও মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশগামী তরুণদের দক্ষ করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চর ও গ্রাম পর্যায়ের তরুণদের বিনা খরচে ভাষা শেখানোর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করাই এর লক্ষ্য।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ভালো আছি, দোয়া করিও’—বাবাকে শেষ কথা, দুই দিন পরই সৌদিতে প্রাণ গেল প্রবাসীর

ভাষা শিখেই বিদেশে যাওয়ার প্রস্তুতি, ভূঞাপুরে বিনামূল্যে প্রশিক্ষণ

আপডেট টাইম : 05:20:18 pm, Saturday, 28 November 2026