Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ব্রনসন রিড আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ৩৮ বছর। তার প্রকৃত নাম জার্মেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতার প্রেমের যত গল্প

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন জার্মেইন হ্যালি। রিংয়ে তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব। তবে এর বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, নিবেদিতপ্রাণ পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় মুখ।

বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তান, পরিবারের অন্য সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ডব্লিউডব্লিউই।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে একটি ম্যাচে গুরুতর আহত হয়েছিলেন রিড। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে প্রতিপক্ষ ওবা ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। এতে তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়।

রেসলিং ক্যারিয়ারে একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রনসন রিড। এ ছাড়া ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) এবং নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি।

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ব্রনসন রিড। তার আকস্মিক মৃত্যুতে রেসলিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাষা শিখেই বিদেশে যাওয়ার প্রস্তুতি, ভূঞাপুরে বিনামূল্যে প্রশিক্ষণ

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

আপডেট টাইম : 05:04:34 pm, Saturday, 28 November 2026