Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘ভালো আছি, দোয়া করিও’—বাবাকে শেষ কথা, দুই দিন পরই সৌদিতে প্রাণ গেল প্রবাসীর

বাবার সঙ্গে শেষবার কথা বলার সময় ছেলের কণ্ঠে ছিল স্বাভাবিক আশ্বাস। বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও।’ গত মঙ্গলবার রাতে মুঠোফোনে বলা সেই কথাই এখন পরিবারের কাছে শেষ স্মৃতি। দুই দিন পর শুক্রবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী আশরাফ উদ্দিন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তার সহকর্মী কামরুল হাসানও।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে সৌদি আরবের আভা অঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাছ পরিবহনের কাজে আভা থেকে জিজানের দিকে যাচ্ছিলেন আশরাফ ও কামরুল। পথে তাদের বহনকারী ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই চালক কামরুল হাসান ও তার পাশে থাকা আশরাফ উদ্দিনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি জুনাইদের

নিহত আশরাফ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। অন্যদিকে কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।

আশরাফের মৃত্যুর খবর প্রথমে তার বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন চাচা মীর হোসাইন। তিনি জানান, মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরেছিলেন আশরাফ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। মৃত্যুর দুই দিন আগেও বাবাকে ফোন করে নিজের ভালো থাকার কথা জানিয়েছিলেন।

মীর হোসাইন বলেন, ‘দুই মাস আগে দেশে এসে বিয়ে করেছিলেন আশরাফ। বিয়ের পর স্ত্রীকেও সৌদি আরবে নিয়ে যান। পরিবারের সবাইকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেল। এই শোক মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন।’

ছোট ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মফিজ উদ্দিন। মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী। কয়েক বছর আগে স্ত্রীকে হারানোর পর ছোট ছেলে আশরাফই ছিলেন তার অন্যতম অবলম্বন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন আশরাফ। তার বড় ভাই মাঈন উদ্দিনও সৌদি আরবে কর্মরত। মাত্র দুই মাস আগে দেশে ফিরে বিয়ে করে নতুন করে সংসার সাজিয়েছিলেন আশরাফ। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রীও পড়েছেন গভীর শোক ও অনিশ্চয়তায়।

এদিকে, সৌদি আরবে দুর্ঘটনায় নিহত আশরাফ উদ্দিন ও কামরুল হাসানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ভালো আছি, দোয়া করিও’—বাবাকে শেষ কথা, দুই দিন পরই সৌদিতে প্রাণ গেল প্রবাসীর

‘ভালো আছি, দোয়া করিও’—বাবাকে শেষ কথা, দুই দিন পরই সৌদিতে প্রাণ গেল প্রবাসীর

আপডেট টাইম : 05:28:31 pm, Saturday, 28 November 2026