Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘে বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

আরও পড়ুন: অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স-এমবিএ, আবেদন ৬ জানুয়ারি পর্যন্ত

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতিসংঘে বহুপাক্ষিক উদ্যোগ, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়।

গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ উদ্যোগ জাতিসংঘ সাধারণ পরিষদে এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

রোহিঙ্গা সংকট নিয়েও দুই মন্ত্রী নিজেদের অবস্থান তুলে ধরেন। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে একমত হন তাঁরা।

মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে আসছে ঢাকা।

এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৬ নভেম্বরের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করা হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণ করা।

এ ছাড়া রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দুই মন্ত্রী একমত হন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

আপডেট টাইম : 05:46:26 pm, Saturday, 28 November 2026