Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৫ বছর পর আবারও একসাথে শাহরুখ ও কারিনা

বলিউডের পর্দায় আবারও একসঙ্গে শাহরুখ খান ও কারিনা কাপুর। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘ ১৫ বছর পর নতুন গান ‘ড্যাডি কুল’-এ জুটি বেঁধেছেন এই দুই তারকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গানটি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে প্রকাশ পেয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগে নতুন এই গান প্রকাশ পেয়েছে।

গানটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও…গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’ একই পোস্টে তিনি জানান, ‘ড্যাডি কুল’ গানের ‘কিং ভার্সন’ প্রকাশিত হয়েছে এবং আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

আরও পড়ুন: ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’

গানের ভিডিওতে রঙিন পার্টির আবহে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে দেখা গেছে শাহরুখ ও কারিনাকে। কালো শার্ট ও প্যান্টের সঙ্গে গয়না এবং পাকা-কালো চুলে পর্দায় এসেছেন শাহরুখ। কারিনাকে দেখা গেছে দুটি ভিন্ন সাজে। শুরুতে লাল গাউন, হাই হিল ও খোলা চুলে এবং পরে কালো পোশাকের সঙ্গে বেল্টে দেখা গেছে তাকে।

‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’-এর সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানের নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। অতিরিক্ত প্রোগ্রামিংয়ে ছিলেন অভিষেক সিং ও অমৃত শর্মা। সংগীত প্রযোজনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রোমিল বেদ, আর গিটার ও বেজে ছিলেন রিদম শ।

‘ড্যাডি কুল’ মূলত ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের ডিস্কো গানের নতুন সংস্করণ। ফ্র্যাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম গানটি লিখেছিলেন। বনি এমের প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’-তে গানটি অন্তর্ভুক্ত ছিল এবং এই সংস্করণে মূল গানের ইংরেজি অংশের কৃতিত্ব দেওয়া হয়েছে বনি এমকে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চনসহ অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫ বছর পর আবারও একসাথে শাহরুখ ও কারিনা

আপডেট টাইম : 05:42:18 pm, Saturday, 28 November 2026