ইয়েমেনের হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করেছে সৌদি আরব। আজ শনিবার (২৮ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে মিসাইলটি ছোড়া হয়। তবে রিয়াদে পৌঁছানোর আগেই এটি প্রতিহত করা হয়।
এরআগে গতকাল ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদা বন্দর লক্ষ্য করে হামলা চালায় সৌদি জোট। এরপর হুথিরা ক্রুজ মিসাইলটি নিক্ষেপ করে।
আরও পড়ুন: রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি
সৌদি জোট মিসাইলটি প্রতিহত করার দাবি করলেও; এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি উল্লেখ করেনি তারা।
গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ে সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা। সৌদিও একইভাবে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।
অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 























