Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, বিশ্বাস করতে পারছেন না দর্শক!

কাজল আরেফিন অমি নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক-‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আড্ডা আর আবেগের সঙ্গী হয়ে থাকা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামছে এবার। শুক্রবার সন্ধ্যায় প্রচারিত সিরিজটি ১৪০ এপিসোডের শেষ ছয়টি পর্বের মাধ্যমে শেষ হয় দর্শকপ্রিয় এই সিরিজের দীর্ঘ বছরের যাত্রা।

শেষ পর্ব প্রচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। অনেকেই লিখছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, এটি যেন বিশ্বাস করতে পারছেন না তারা।

আরও পড়ুন: ‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

কেউ কেউ সিরিজটির প্রিয় চরিত্র ও মুহূর্তের স্মৃতিচারণ করছেন, আবার কেউ চাইছেন আরও একটি সিজন। দর্শকদের মন্তব্যে বারবার উঠে আসছে কাবিলা, পাশা, হাবু, আরেফিন, নেহালসহ সিরিজটির নানা চরিত্রের কথা।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ সময়ের সঙ্গে শুধু একটি নাটক বা ধারাবাহিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এই প্রজন্মের তরুণ দর্শকদের কাছে এটি হয়ে উঠেছে বিনোদনের অন্যতম জনপ্রিয় নাম। চরিত্রগুলোর সংলাপ, হাস্যরস ও নানা ঘটনা ছড়িয়ে পড়েছে বাস্তব জীবনেও।

এবার পঞ্চম সিজনের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত থামছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে দর্শকের ভালোবাসা আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া বলছে, পর্দা থেকে বিদায় নিলেও প্রিয় এই সিরিজের চরিত্রগুলো সহজে দর্শকের মন থেকে বিদায় নিচ্ছে না।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, বিশ্বাস করতে পারছেন না দর্শক!

আপডেট টাইম : 06:44:13 pm, Saturday, 28 November 2026