Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

তাইওয়ানের স্থানীয় ভোটেও চীনের চোখ

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রধান নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪টায় শেষ হওয়ার কথা। সন্ধ্যার দিকে ফলাফল আসতে পারে।

২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এবারের স্থানীয় নির্বাচনকে। তাই সরাসরি প্রভাব না থাকলেও ভোটের ফলাফলের দিকে সতর্ক নজর রাখছে চীন।

আরও পড়ুন: শূন্য খরচে মালয়েশিয়ায় ১০৫ বাংলাদেশি, যে কারণে যেতে পারেননি ৭ জন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে পরিবহন ও পরিবেশের মতো স্থানীয় সমস্যাগুলো বেশি গুরুত্ব পেয়েছে। তবে রাজধানী তাইপের মেয়র নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

তাইপেতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও কুওমিনতাং (কেএমটি) প্রার্থী চিয়াং ওয়ান-আন। চীন শেনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করেছে। বেইজিংয়ের পুলিশও তাকে খুঁজছে বলে জানা গেছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির ওপর সার্বভৌমত্বের দাবি মেনে নিতে বেইজিং চাপ দিয়ে আসছে। তবে তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের বলে জানিয়ে আসছে।

নির্বাচনের আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির আশপাশে চীনের ৩০টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে। যুদ্ধজাহাজের সঙ্গে এসব উড়োজাহাজ যৌথ যুদ্ধ প্রস্তুতি টহলও চালায়।

চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় নির্বাচনে বড় জয় পেয়েছিল চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী কেএমটি। দলটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। অন্যদিকে ক্ষমতাসীন ডিপিপি পেয়েছিল পাঁচটি আসন। বাকি তিনটিতে জয়ী হয়েছিলেন অন্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।

এবার নিউ তাইপে ও দক্ষিণাঞ্চলের কাওশিউং শহরের নির্বাচনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই প্রধান দল। নিউ তাইপে বর্তমানে কেএমটির দখলে থাকলেও কাওশিউং ঐতিহ্যগতভাবে ডিপিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

শনিবারের ভোটের ফলাফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রধান দলের রাজনৈতিক অবস্থান ও জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানের স্থানীয় ভোটেও চীনের চোখ

আপডেট টাইম : 06:52:26 pm, Saturday, 28 November 2026