Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইয়েমেনে ব্যাপক হামলা চালাচ্ছে সৌদি জোট

ইয়েমেনে গত কয়েকদিনের তুলনায় হামলার তীব্রতা বাড়িয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে বলেছে, স্থানীয় ও হুথি সূত্র জানিয়েছে, সৌদি জোট প্রতিদিন ১০০ বারের বেশি হামলা চালাচ্ছে। যা আগের চেয়ে অনেক বেশি।

আর এসব হামলার কারণে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারো গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

আলজাজিরা বলেছে, আজ ভোরে রাজধানী সানায় বড় একটি হামলা চালানো হয়। এতে সেখানকার আল-তাহরির এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়। এলাকাটির অন্ত ১৩টি বাড়ি ও বাণিজ্যিক দোকান ধ্বংস হয়ে গেছে।

এছাড়া সানার পূর্বাঞ্চলের বানি মাতার এলকার একটি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স।

অপরদিকে সা’দা অঞ্চলে গতকাল ৫০ বার বিমান হামলা চালানো হয়। যা আজও অব্যাহত ছিল। এরসঙ্গে সেখানে ১০টি মিসাইল হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় বেশি টার্গেট করা হয়েছে কমিউনিকেশন টাওয়ারগুলোকে। এছাড়া অঞ্চলটির প্রাণকেন্দ্রের একটি ফুয়েল ট্যাংকেও হামলা হয়েছে।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ে সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা। সৌদিও একইভাবে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।

অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে ব্যাপক হামলা চালাচ্ছে সৌদি জোট

আপডেট টাইম : 10:30:20 pm, Saturday, 28 November 2026