Dhaka , Thursday, 26 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে: মাহদী আমিন

ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, ‘দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দুটি আলাদা মন্ত্রণালয় হয়েছিল, আজ সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর এই ঐতিহাসিক কার্যক্রম শুরু হচ্ছে।’

আরও পড়ুন: মালয়েশিয়ায় অভিযানে ২২২ বাংলাদেশি গ্রেফতার

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এ উপদেষ্টা এসব কথা বলেন।

কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, অনেক আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে যাচ্ছেন। আশা করি, এর মাধ্যমে আপনাদের নিজেদের এবং পরিবারের সমৃদ্ধি আসবে। একই সঙ্গে আপনাদের হাত ধরে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ হবে। আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদেশগামী কর্মীদের সবাইকে অভিনন্দন। আপনাদের এই যাত্রা আগামী দিনে একটি নতুন, সমৃদ্ধ ও সক্ষম বাংলাদেশ গঠনে অবদান রাখবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে: মাহদী আমিন

সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে: মাহদী আমিন

আপডেট টাইম : 11:14:40 pm, Thursday, 26 November 2026