Dhaka , Saturday, 26 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

ইসরায়েল কর্তৃপক্ষের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক হওয়ার খবর প্রকাশের পরপরই ইউরোপের বিভিন্ন শহরে প্রতিবাদের ঝড় উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতেই ইতালির কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইতালির পাশাপাশি স্পেন, জার্মানির রাজধানী বার্লিন ও তুরস্কের ইস্তাম্বুলেও হাজারো মানুষ রাস্তায় নেমে ফ্লোটিলা আটকানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

আল জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল স্থবির করে দেয়। রাজধানী রোমেও টার্মিনি রেলস্টেশন ঘিরে বিক্ষোভ হয়, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সুমুদ ফ্লোটিলায় প্রায় ৪৫টিরও বেশি নৌযান অংশ নিচ্ছে। এতে সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মীসহ প্রায় ৫০০ জন রয়েছেন। তাদের মধ্যে একটি ইতালীয় দলও রয়েছে। এই বহর গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করছে। তবে ইসরায়েল শুরু থেকেই ফ্লোটিলাকে ফিরিয়ে যাওয়ার সতর্কতা দিয়ে আসছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

আপডেট টাইম : 05:43:55 am, Thursday, 2 October 2025