Dhaka , Friday, 2 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০–র সীমা অতিক্রম করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর এএফপি।

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানান, শুধু ওই অঞ্চলে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং আরও ৯০ জন নিখোঁজ রয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর সুমাত্রায় আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে, আর আচেহ প্রদেশে প্রাণহানি হয়েছে কমপক্ষে ৩৫ জনের। ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারি বর্ষণে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু ঘটেছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলে। এ সময় ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। কয়েক দিনের মধ্যে গঠিত একটি শক্তিশালী মৌসুমি ঝড় এবার পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের ধরন ও তীব্রতা বদলে যাচ্ছে—বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের শুরুতে মধ্য জাভায় ভারি বৃষ্টিজনিত ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত ও ১৩ জন নিখোঁজ হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আপডেট টাইম : 11:49:21 am, Saturday, 29 November 2025