Dhaka , Friday, 2 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি যাত্রীবাহী শিক্ষার্থীদের বাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী এবং বাসটির চালক রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলে।

স্থানীয় সূত্র জানায়, মেডেলিন শহরের নিকটবর্তী বেলো এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্যারিবীয় উপকূল ভ্রমণ শেষে বাসে ফিরছিল। পথে বাসটি প্রায় ৪০ মিটার গভীর খাদে ছিটকে পড়ে।

এই দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও তথ্য যাচাই করছে বলে জানিয়েছে বেলোর মেয়র কার্যালয়।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শিক্ষার্থী জানান, তিনি ঘুমিয়ে ছিলেন এবং হঠাৎ চিৎকার শুনে জেগে ওঠেন। এরপর কী ঘটেছে, সে সম্পর্কে তার আর কোনো স্মৃতি নেই।

জানা গেছে, শিক্ষার্থীরা স্নাতক উদযাপন উপলক্ষে ক্যারিবীয় উপকূলের জনপ্রিয় পর্যটন শহর টোলু ও কোভেনাসে ভ্রমণে গিয়েছিলেন। দুর্গম গিরিখাত থেকে আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করেন জরুরি সেবাকর্মীরা।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, শিক্ষাজীবন কিংবা আনন্দের মুহূর্তে তরুণদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

আপডেট টাইম : 10:51:59 am, Monday, 15 December 2025