Dhaka , Wednesday, 26 August 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়ন বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে ২০২২ সালে চালু হওয়া সেই নীতির পরিবর্তন হলো, যার আওতায় ৬০ বছর পার হওয়ার পরও বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন বিদেশি কর্মীরা।

রোববার (২৩ আগস্ট) গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে জমা দেওয়া ওয়ার্ক পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী বিদেশি কর্মীদের জন্য নতুন করে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে না।

চার বছর আগের নীতি বদলে গেল

২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার এমন একটি নীতি চালু করেছিল, যাতে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীরাও নির্দিষ্ট শর্তে বেসরকারি খাতে কাজ চালিয়ে যেতে পারতেন। তখন শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে অনেক প্রতিষ্ঠান বিশেষ অনুমতির জন্য বারবার আবেদন করছিল। সেই প্রেক্ষাপটে উৎপাদনশীলতা বজায় রাখতে এবং নিয়োগকর্তাদের সুবিধা দিতে নীতিটি কার্যকর করা হয়।

বিশেষ করে যেসব পদে ওমানি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক ছিল না, সেসব ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হয়েছিল।

বাড়ছে অনিশ্চয়তা

নতুন সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত প্রবীণ প্রবাসীদের মধ্যে চাকরি ও বসবাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যারা পারমিট নবায়নের আশা করেছিলেন, তারা এখন জটিল পরিস্থিতিতে পড়েছেন।

তবে এখন পর্যন্ত ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ৬০ বছরের বেশি বয়সীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো নতুন লিখিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সূত্র: গালফ নিউজ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

আপডেট টাইম : 09:46:28 pm, Monday, 24 August 2026