Dhaka , Friday, 30 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইতালিতে সমুদ্রপথে ২৬ হাজার অভিবাসী, ২৩ শতাংশই বাংলাদেশি

চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ২৬ হাজার ১৯২ জন অভিবাসী। তাঁদের মধ্যে ৬ হাজার ৩৯ জন বাংলাদেশের নাগরিক, যা মোট অভিবাসীর ২৩ দশমিক ১ শতাংশ।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত অভিবাসীদের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে ইতালির উপকূলে পৌঁছেছিলেন ৫৮ হাজার ২৭৩ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৮। অর্থাৎ, আগের দুই বছরের তুলনায় চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

চলতি বছরের অক্টোবরের প্রথম ২৭ দিনে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ৩ হাজার ৩০১ জন। গত বছরের পুরো অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ৭ হাজার ৯৩৮। আর ২০২৪ সালের অক্টোবর মাসে ইতালির উপকূলে পৌঁছেছিলেন ৫ হাজার ৭২২ জন।

জাতীয়তাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়া। দেশটির ৩ হাজার ৪২০ জন নাগরিক ইতালিতে পৌঁছেছেন, যা মোট অভিবাসীর ১৩ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া সোমালিয়ার ২ হাজার ৯৯৩ জন (১১ দশমিক ২ শতাংশ), ইরিত্রিয়ার ২ হাজার ৫৪১ জন (৯ দশমিক ৭ শতাংশ), সুদানের ১ হাজার ৯৭২ জন (৭ দশমিক ৫ শতাংশ) এবং পাকিস্তানের ১ হাজার ৬৬০ জন (৬ দশমিক ৩ শতাংশ) নাগরিক ইতালিতে পৌঁছেছেন।

তালিকায় আরও রয়েছে মিশরের ১ হাজার ৫০৪ জন (৫ দশমিক ৭ শতাংশ), তিউনিসিয়ার ১ হাজার ৩৯২ জন (৫ দশমিক ৩ শতাংশ), মালির ৪৮৩ জন (১ দশমিক ৮ শতাংশ), ইথিওপিয়ার ৪৬৮ জন (১ দশমিক ৮ শতাংশ), নাইজেরিয়ার ৩৯৩ জন (১ দশমিক ৫ শতাংশ), আইভরি কোস্টের ৩৬১ জন (১ দশমিক ৪ শতাংশ), দক্ষিণ সুদানের ৩৩২ জন (১ দশমিক ৩ শতাংশ), ইরানের ৩২১ জন (১ দশমিক ২ শতাংশ) এবং গিনির ৩০৮ জন (১ দশমিক ২ শতাংশ) নাগরিক।

বাকি ২ হাজার ৫৫ জন অভিবাসী, যা মোট সংখ্যার ৭ দশমিক ৮ শতাংশ, অন্যান্য দেশের নাগরিক অথবা তাঁদের জাতীয়তা শনাক্তের প্রক্রিয়া এখনো চলছে। ইতালির উপকূলে পৌঁছানোর সময় অভিবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের জাতীয়তা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ইতালিতে সমুদ্রপথে ২৬ হাজার অভিবাসী, ২৩ শতাংশই বাংলাদেশি

আপডেট টাইম : 11:41:36 am, Thursday, 29 October 2026