Dhaka , Wednesday, 19 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

পোস্টাল ভোটদান বিষয়ে দুবাইয়ে প্রচারণামূলক সভা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটদানের জন্য এক থেকে দেড় মাস আগেই পোস্টাল ব্যালট পাবেন। তবে ব্যালটের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সোমবার (৮ ডিসেম্বর) দুবাই কনস্যুলেটে প্রবাসীদের পোস্টাল ভোটদান বিষয়ে আয়োজিত প্রচারণামূলক সভায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “কারও ভোট পছন্দ বা ব্যালটের তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।” ব্যালটকে তিনি একজন ভোটারের ব্যক্তিগত ও গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করেন এবং এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।

সভায় স্বাগত বক্তব্য দেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। তিনি বলেন, প্রবাস থেকে প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদান প্রবাসীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। তার মতে, এই উদ্যোগটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তারা অ্যাপ ব্যবহারের নিয়ম, ব্যালটের নিরাপত্তা, ভোট পাঠানোর ধাপসহ বিভিন্ন বিষয় জানতে চান। মিশন কর্মকর্তারা এসব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

মিশন কর্মকর্তারা আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং ভোটকে কেন্দ্র করে জনসমাগম এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান। ব্যক্তিগতভাবে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করা হয়।

এছাড়া তারা জানান, দূতাবাস ও কনস্যুলেটের সরকারিভাবে পরিচালিত ফেসবুক পেজে নিয়মিত পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়মাবলি প্রকাশ করা হচ্ছে। সকল প্রবাসীকে এসব আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটদান বিষয়ে দুবাইয়ে প্রচারণামূলক সভা

আপডেট টাইম : 12:53:55 pm, Wednesday, 10 December 2025