Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

ভারতের উত্তর গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ আগুনে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতের এ ঘটনায় হতাহতের বিষয়টি রোববার (৭ ডিসেম্বর) ভোরে নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, রাজ্যের আরপোরা এলাকার একটি জনপ্রিয় ক্লাবে হঠাৎ আগুন ধরা পড়লে বহু মানুষ আটকা পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন—“গোয়ার জন্য অত্যন্ত শোকের দিন এটি। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কেউ দায়ী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের তিনি জানান, তিনজন আগুনে পুড়ে এবং বাকিরা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন বিদেশি বা দেশি পর্যটক ছিলেন।

পিটিআইয়ের খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে। ভারতের আরেক সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

আপডেট টাইম : 09:10:55 am, Sunday, 7 December 2025