
জুলাই থেকে ১১ মে সময়কালে আসা এ রেমিটেন্সকে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয় ধরা হচ্ছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সাড়ে ১০ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেবার প্রবাসীরা পাঠান ২ হাজার ৪৭৭ কোটি ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে সময়কালে আসা রেমিটেন্সকে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয় ধরা হচ্ছে।

প্রবাসীর কথা ডেস্ক 






















