Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

স্বর্ণালংকার-টাকা লুট, কালিয়াকৈরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

স্বার্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট লুট

গাজীপুরের কালিয়াকৈরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বার্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (২০ মে) রাত দেড়টার দিকে উপজেলার নামাশুলাই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। তিনি চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি সৌদি প্রবাসী।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ১০ থেকে ১২জন ডাকাত দলের সদস্য বাড়ির ছাদের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেশীয় অস্ত্র রাম দা, চাকু, চাপাতি, রড দিয়ে জিম্মি করে হাত, মুখ বেঁধে ঘরের বিভিন্ন কক্ষে প্রবেশ করে আলমারি ড্রয়ারে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, ২ লক্ষ টাকা, তিনটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা পিকআপযোগে পালিয়ে যায়। এ ঘটনার আধা ঘন্টা যেতে না যেতেই টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারকে শান্তনা না দিয়ে উল্টো বাড়ির সদস্যদের সিসি ক্যামেরা না থাকায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চলে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে পরিবারের সদস্যরা থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদশর্ক (এসআই) অলিউর রহমান জানান, ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে ওই বাড়িতে যায়। তবে আমি গাড়িতে বসা ছিলাম। আমার সদস্যরা ওই বাড়িতে গিয়েছিল। গালিগালাজ করেছে এগুলো কোথায় পান বলে ফোন রেখে দেন তিনি।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

স্বর্ণালংকার-টাকা লুট, কালিয়াকৈরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট টাইম : 10:30:13 am, Wednesday, 21 May 2025