Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান (৪৮) নামে এক প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান আজমপুর গ্রামের মৃত আজগর মাস্টারের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন এবং কোরবানির ঈদ উদযাপন করতে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর রহমান নিজ বাড়ির আঙিনায় থাকা কাঁঠাল গাছে উঠে ফল পাড়ছিলেন। এ সময় গাছটির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজের একটি এসটি কেবলের মেইন লাইনে তিনি স্পর্শ করলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়ে যায়।

আহত অবস্থায় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ মিয়া।

নিহতের ছোট ভাই, পল্লী চিকিৎসক আতাউর রহমান জানান, “ভাই মাত্র কয়েকদিন আগে দেশে ফিরেছিলেন। আজ সকালে বাড়ির আঙিনার কাঁঠাল পাড়তে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তান রেখে গেছেন।”

এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্য

আপডেট টাইম : 10:30:06 pm, Friday, 23 May 2025